‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো...’ বৃষ্টিভেজা বিকেল কিংবা বন্ধুদের আড্ডায় বাঙালির হৃদয়ে নাড়া দেওয়া এক চিরচেনা সুর। সহজ কথা আর মাটির গন্ধমাখা সুরের এই গানটি শ্রোতাদের কাছে ‘একটু বসিয়া থাকো’ নামেও পরিচিত।২০০৭ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত ‘নিয়ন আলোয় স্বাগতম’ অ্যালবামের মাধ্যমে গানটি প্রথম প্রকাশ্যে আসে। পরবর্তীতে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর পরিবেশনায় এটি দেশ-বিদেশের সংগীতপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে। কনক আদিত্যের সুর ও কণ্ঠে এবং কার্তিক সূত্রধরের বাদ্যযন্...