দেশে বর্তমানে যে মুক্ত পরিবেশ রয়েছে, তা সাময়িক হতে পারে। গণতন্ত্র ও কথা বলার অধিকার ক্রমে সংকুচিত হয়ে আসছে—এমন উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তার মতে, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মানুষের প্রতিবাদকে নেতিবাচকভাবে উপস্থাপন করে বিরোধী মত দমন ও গ্রেপ্তারের পথ তৈরি করা হচ্ছে, যা গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না।রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স (ডিজেএ) আয়োজিত ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক আলোচনা সভ...