বাংলার লোকসংগীতের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)। কালজয়ী লোকগানকে সমকালীন সংগীতায়োজনে নতুনভাবে উপস্থাপনের এ আয়োজনে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের ছয় সংগীতশিল্পী।আয়োজনটিতে স্থান পেয়েছে বাংলার লোকসংগীতের ভান্ডার সমৃদ্ধ করা কিংবদন্তি সাধক ও গীতিকারদের গান। শাহ আব্দুল করিম, রাধারমণ দত্ত, আরকুম শাহ, খালেক দেওয়ান, চিশতী বাউল ও বাউল হুমায়ুন কবিরের লেখা ও সুর করা গান নিয়ে সাজানো হয়েছে এ আয়োজন।গানগুলোতে কণ্ঠ দিয়েছেন চিশতী বাউল, আশিক, তসিবা বেগম, খাইর...