সুনামগঞ্জের হাওরাঞ্চলের ধান পরিবহনের ডুবন্ত সড়কগুলোর বেহাল অবস্থা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। স্থানীয়ভাবে এসব সড়কগুলোকে কেউ জাঙ্গাল, আবার কেউ গোপাট নামে চেনেন। বছরের পর বছর সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এসব সড়ক। সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যাচ্ছে সড়কগুলো। ফলে কাটা ধ...