জাফর সাহেব দুর্দান্ত শিকারি। দেশের নানা বনজঙ্গলে ঘুরে শিকার করেন। সাহসী, নির্ভীক। বাড়ি নরসিংদীর পলাশের এক গ্রামে। তবে শিকারের পাশাপাশি তার আরেকটি নেশা— মাছ ধরা। এর টানেই তিনি চলে যান অজানা-অচেনা জায়গায়।জাফর সাহেবের বাড়ির পাশেই একটি জায়গা— পঞ্চবটী। নামের মতোই একসময় এখানে ছিল পাঁচটি বটগাছ। পাশেই দাঁড়ি...