ভারতে সাম্প্রতিক ছাত্র আন্দোলনে অংশ নেওয়া জেন–জেড শিক্ষার্থীদের নিয়ে করা মন্তব্যের জেরে তীব্র সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের উদ্দেশে তিনি ‘জেনারেশন গাটার’ বা ‘নর্দমার প্রজন্ম’ বলে মন্তব্য করেন। পাশাপাশি তাদের ভাষা, আচরণ ও পারিবারিক শিক্ষাকে নিয়েও কটাক্ষ করেন।
দিল্লির জন্তর মন্তরসহ ভারতের বিভিন্ন শহরে সম্প্রতি শেষ হওয়া ছাত্র আন্দোলনের সময় ব্যবহৃত পোস্টার, প্ল্যাকার্ড, স্লোগান, মিম ও সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা হয়। এগুলোর কিছু ছিল...