পরিবেশ অধিদপ্তর বলেছিল, রিসোর্টটি বন্ধ করতে হবে। নির্দেশনা না মানায় ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল। ফায়ার সার্ভিসও পরিদর্শন করে জানিয়েছিল, বাঁশ-কাঠের স্থাপনাটি ঝুঁকিপূর্ণ। অগ্নিনিরাপত্তার সনদ নেই, আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জামও নেই। ভবন নির্মাণে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) অনুমোদন নেওয়া হয়নি। তবে এতসব অনিয়মের পরও পর্যটকদের জন্য খোলা ছিল কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটুয়ারটেক সৈকতসংলগ্ন টুপটুপ রেস্ট্রো অ্যান্ড রিসোর্ট।
বন্ধের নোটিস, জরিমানা ও সতর্কতার পরও পুরোদমে চলা পর্যটন ব্যবসা ...