ব্রিটেনের অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণে আলোচনা সভায় যোগ দিতে যাওয়ার কথা ছিল ককরোচ জনতা পার্টির (সিজেপি) সহ-আহ্বায়ক সৌরভ দাসের। কিন্তু লন্ডনগামী উড়োজাহাজে ওঠার আগেই দিল্লি বিমানবন্দরে তাকে আটকে দেওয়া হয়। এ ঘটনায় নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে এবার দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। বুধবার, ২৫ নভেম্বর তার আইনজীবী জরুরি শুনানির আবেদন জানান। আদালত জানিয়েছে, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর মামলাটি শুনবে। সৌরভের অভিযোগ, ২৩ নভেম্বর রাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বি...