সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে— ‘নোয়াখালীর চেয়ারম্যানঘাট এলাকার আলিম মাদ্রাসার রান্নাঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ প্রধান শিক্ষক আটক’। আবার একই ভিডিও ভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ক্যাপশন যুক্ত করে প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে— ‘দেখেন সবাই আগস্টের এক তারিখ কওমী মোল্লারা কিসের শক্তিতে অবৈধ ভাবে লাফালাফি করেছে, এদের বিরুদ্ধে সরকারকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি’।তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। নোয়াখালীতে মাদ্র...