কওমি মাদ্রাসা শিক্ষার্থীদের শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ করেছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। একই সঙ্গে হাইআতুল উলয়ার অধীনস্ত ছয়টি কওমি মাদ্রাসা বোর্ড ও অধিভুক্ত সব প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রী সুরক্ষা কমিটি গঠন ও সক্রিয় করার নির্দেশ দেওয়া হয়েছে।শনিবার (১৯ সেপ্টেম্বর) আল-হাইআতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের নির্দেশে জারি করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়।নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থীকে সংশোধন ও কল্যাণের উদ্দেশ্যেই শাসন করতে হবে। রাগের বশবর্তী হয়ে কোনো...