সারি সারি গাছ। ফলদ, বনজ কিংবা ঔষধি। এসব গাছে মৌসুমে ফুল-ফল ধরে। ফল পাকলে কারও অনুমতি ছাড়াই যে যার মতো পেড়ে খেতে পারেন। আবার সেই ফুল-ফলের লোভে গাছে ভিড় করে নানা জাতের পাখি।
এসব গাছ লাগানো হয়েছে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কের দুই পাশে। নিজের পকেটের টাকায় ছাত্রাবস্থা থেকে গাছগুলো রোপণ করেছেন উপজেলার সিন্দুর্না গ্রামের মিজানুর রহমান রাজ্জাক (৪৪)। প্রায় দুই দশক আগে তার লাগানো গাছগুলো এখন পরিণত। তিনি শুধু নিজের উপজেলাতেই নয়, জেলার অন্যান্য উপজেলাসহ পাশের জেলা নীলফামারীতেও গাছ ল...