যশোর-খুলনা মহাসড়কে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন নিয়ন্ত্রণের উদ্দেশ্যে স্থাপন করা হয় ওজন নিয়ন্ত্রণ যন্ত্র বা ওয়ে স্কেল। অভয়নগরের চেঙ্গুটিয়ায় দেড় কোটি টাকার বেশি ব্যয়ে স্থাপিত যন্ত্রটি চালুর তিন দিনের মাথায় বন্ধ হয়ে যায়। এরপর পাঁচ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এটি আর সচল হয়নি। এতে একদিকে পড়ে রয়েছে সরকারি অর্থে নির্মিত অবকাঠামো, অন্যদিকে মহাসড়কে চলছে অতিরিক্ত পণ্যবোঝাই যানবাহন।
সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের ভাষ্য, সড়কে ওভারলোড বন্ধের জন্য ওজন স্কেল স্থাপন করা হয়; কিন্তু চালু হওয়ার কিছুদিন পর স্থা...