বিশ্ব জুড়ে অ্যানিমেশন আর বিনোদনের একচ্ছত্র সাম্রাজ্য ওয়াল্ট ডিজনির নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর ডিজনির কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে দুই কান খাড়া, মিষ্টি হাসির সেই চিরচেনা মিকি মাউস।কিন্তু জানেন কি, ১৯২৮ সালে এই মিকি মাউসের প্রথম আবির্ভাব না ঘটলে আজকের এই বিশাল ডিজনি সাম্রাজ্যই হয়তো গড়ে উঠত না। চরম আর্থিক সংকট আর দেউলিয়াত্বের হাত থেকে ওয়াল্ট ডিজনিকে বাঁচিয়ে দিয়েছিল এ ছোট্ট ইঁদুরটিই।১৯২৮ সালের শুরুর দিকে ওয়াল্ট ডিজনির ক্যারিয়ারে নেমে এসেছিল ঘোর অন্ধকার। নিজের জনপ্রিয় সৃষ্টি ‘অসওয়া...