লাইসেন্স ছাড়া ওয়াকিটকি ব্যবহার নিয়ে আবারও কড়া বার্তা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বিটিআরসি বলছে, অনুমোদন ছাড়া ওয়াকিটকি বা অন্য কোনো বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার করা যাবে না। এসব যন্ত্র মজুদ, আমদানি বা বিক্রির ক্ষেত্রেও নিয়ম মানতে হবে। অন্যথায় ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি।ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রের বিরুদ্ধে অভিযান চলছে। কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী...