বঙ্গীয় বদ্বীপের জনপরিসরকে আরও অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সংবেদনশীল ও
মানবিক করে তোলার ভাবনাকে শিল্প ও স্থাপত্যের ভাষায় তুলে ধরতে শুরু হয়েছে ‘সহাবস্থানের
স্থাপত্য : বঙ্গীয় বদ্বীপে জনপরিসরের স্থানিক আখ্যান’ শীর্ষক প্রদর্শনী। ব্রিটিশ কাউন্সিলের
সহায়তায় আয়োজিত এ প্রদর্শনীতে নারীবাদী নৈতিকতা, পরিবেশ-সংবেদনশীলতা এবং জনসম্পৃক্ততার
আলোকে তুলে ধরা হয়েছে ভবিষ্যতের জনপরিসর নির্মাণের নানা দৃষ্টিভঙ্গি।
শনিবার রাজধানীর ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে উদ্বোধন করা হয় প্রদর্শনীটি।
আগামী ২৮ জুন থেকে ২৫...