ছয় মাসে পাঁচজন ওসি
বদলি। এর মধ্যে একজনের
মেয়াদ ছিল মাত্র দুই
দিন। আরেকজন কোনোমতে মাসখানেক। এ চিত্র চট্টগ্রাম
মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানার, অভিজাত এলাকা হিসেবে পরিচিত এটি। শুধু খুলশী
নয়; এ অস্বাভাবিক চিত্র
সিএমপির প্রায় প্রতিটি থানার। কেউ দায়িত্ব নেওয়ার
কয়েক মাসের মধ্যে বদলি। কেউ কেউ টিকেছেন
কয়েক সপ্তাহ। এমনও ঘটনা ঘটেছে,
নিয়োগ দেওয়া ওসি চেয়ারে বসার
আগেই করা হয়েছে প্রত্যাহার।
২০২৪
সালের ৫ আগস্ট রাজনৈতিক
পটপরিবর্তনের পর গত দুই
বছরে অন্তত ২০ দফায় অসংখ্য
ওসি রদবদলের আদেশ হয়েছে। বারবার...