সিলেটে প্রতারণা মামলার এক আসামিকে যুক্তরাজ্যে যাওয়ার সময় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার মাকসুদা চৌধুরী (৫৬) মৌলভীবাজারের রাউটগাঁও গ্রামের শাহ মো. ছালেক হোসেনের স্ত্রী।আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০১ ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যান মাকসুদা।তবে আদালতের নির্দেশে তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং বিদেশ যাত্রা স্থগিত করে।পুলিশ সূত্রে জানা গেছে, মা...