রাজশাহীর ব্যস্ত সাহেববাজার জিরো পয়েন্টে হঠাৎ চোখে পড়ে সাদা পোশাকে এক ব্যক্তি এক হাতে মাইক, অন্য হাতে বাঁশি নিয়ে কখনো যানবাহন থামাচ্ছেন, কখনো পথচারীদের নিরাপদে রাস্তা পার করে দিচ্ছেন, আবার কখনো সতর্ক করছেন চালকদের। প্রথম দেখায় তাকে ট্রাফিক পুলিশের সদস্য মনে হলেও বাস্তবে তার নেই কোনো সরকারি দায়িত্ব, নেই কোনো পদবি। তবু দিনের পর দিন, রোদ-বৃষ্টি আর ক্লান্তি উপেক্ষা করে বৃদ্ধ বয়সেও তিনি দাঁড়িয়ে থাকেন রাজপথে। কারণ তার বিশ্বাস, একজন মানুষ নিরাপদে পরিবারের কাছে ফিরে যেতে পারলে বেঁচে যায় একটি পরিবা...