কারওয়ান বাজারে সবজি-মুরগি কিনতে এসেছেন নাসিমা বেগম (৪৮)। সঙ্গী মেয়ের এ সময় পিরিয়ড শুরু হয়। মা দ্রুত স্যানিটারি ন্যাপকিন কেনেন। খুঁজে গণশৌচাগার বের করেন। শৌচাগারটি অপরিচ্ছন্ন, দুর্গন্ধময়। পানি মেঝে ছাড়িয়ে বাইরে এসে পড়ছে। কলেজপড়ুয়া মেয়ে কিছুতেই এই শৌচাগার ব্যবহারে রাজি নয়।
ঘটনাটি গতকাল বুধবার দুপুরের। পরে মা অনেক বুঝিয়ে মেয়েকে রাজি করেন। মেয়ে এক হাতে সালোয়ার উঁচু করে, আরেক হাতে ওড়নায় নাক চেপে ভেতরে যায়। পুরো প্রক্রিয়াটি এই প্রতিবেদকের সামনে ঘটেছে।
একই দিন দুপুর ১২টার দিকে ফার্মগেটে মেট্রো থেকে...