পেশায় তিনি ব্যবসায়ী, বাস করেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তবে নিজ এলাকা ফেনীতে তাকে লোকে চেনে স্বেচ্ছাসেবী সংগঠক হিসেবে। বছরের বড় সময় প্রবাসে থাকলেও ভাবেন দেশের কথা, সুবিধাবঞ্চিত মানুষের কথা। ওমানে বসেই ফেনীতে আয়োজন করেন নানা ধরনের মানবিক কর্মসূচির। তা ছাড়া ওমানে বসবাসরত বাংলাদেশিদের বিপদে-আপদেও পাশে থাকেন এই তরুণ সংগঠক।
বলছি জিয়াউল হক জিয়ার (২৯) কথা। ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কাজীবাড়ির মৃত আব্দুল করিম ও আনোয়ারা বেগমের সন্তান তিনি। তিন ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। স্ত্রী জান্...