ইরানের সঙ্গে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, কয়েক মাসের যুদ্ধের কারণে মার্কিন সামরিক বাহিনীর কিছু ধরনের গোলাবারুদের সরবরাহে চাপ তৈরি হয়েছে।স্থানীয় সময় বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, ‘আমার মনে হয় এটি খুব দ্রুতই শেষ হবে। আমার মনে হয় না তারা (ইরান) আর বেশি দিন টিকে থাকতে পারবে।’কয়েক দিন আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র...