বিশ্বের সবচেয়ে বড় পোশাক বাজার যুক্তরাষ্ট্রে ২০২৬ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) আমদানি উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে সেই সংকুচিত বাজারেও বাংলাদেশের অবস্থান তুলনামূলক স্থিতিশীল রয়েছে। যদিও ছয় মাসে বাংলাদেশের রপ্তানি ৫ দশমিক ৭৫ শতাংশ কমেছে, এটি চীন ও ভারতের তুলনায় অনেক কম। অন্যদিকে জুন মাসে ৫ দশমিক ৭৪ শতাংশ প্রবৃদ্ধি দেখিয়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি, যা বছরের দ্বিতীয়ার্ধে পুনরুদ্ধারের সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে।
যুক্তরাষ্ট্রের অফিস অব টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলের (ওটেক্সা) সর্বশেষ তথ্য অনুয...