২০২৪ সালের জুলাই-আগস্টে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন ‘জুলাই বিপ্লব’ ৭ নভেম্বরের চেয়ে শক্তিশালী ছিল বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ।এসময় তিনি আরও বললেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কথা কোনো পাগল-ছাগলেও বিশ্বাস করে না।আজ শনিবার বিকfলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর জামায়াতের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। নগরীর দেওয়ানবাজারে নগর জামায়াতের কার্যালয়ে এ সভা হয়েছে।সাবেক সংসদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আজাদ...