একসময় আকাশপথে যাত্রী পরিবহনের নতুন যুগের প্রতীক হয়ে উঠেছিল এয়ারবাস এ৩৮০। দুই তলা বিশাল এই উড়োজাহাজে একসঙ্গে ৮৫৩ জন পর্যন্ত যাত্রী বহন করা যায়।কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে বিমান চলাচলের চাহিদা। বেড়েছে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ। ফলে একসময়কার এই সুপারজাম্বোর এখন কমছে জনপ্রিয়তা।সর্বশেষ সেই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারওয়েজ। গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০২৮ সালের মাঝামাঝি থেকে তাদের বহরে থাকা ১০টি এ৩৮০ অবসরে পাঠানো শুরু হবে।আগের পরিকল্পনার চেয়ে চার বছর আগেই উড়োজাহাজগুলো অব...