তারকাদের নাম বদলের গল্পে আছে পরিচালকের পছন্দ, সহকর্মীদের পরামর্শ এবং তাদের নিজের সিদ্ধান্ত। পর্দার নামগুলো একসময় ছাপিয়ে গেছে পারিবারিক পরিচয়কে, যে নামে তাদের চিনিয়েছে বাংলা চলচ্চিত্র। লিখেছেন মীর রাকিব হাসান
ঢালিউডের অনেক তারকা পর্দায় যে নামে জনপ্রিয়তা পেয়েছেন, সেটি তাদের জন্মপরিচয় নয়। কারও নাম বদলেছে পরিচালকের পছন্দে, কেউ আবার নিজেই পর্দার জন্য বেছে নিয়েছেন নতুন নাম। ঢালিউডে এমন নাম বদলের গল্পের সঙ্গে জড়িয়ে আছে তারকাদের চলচ্চিত্রে আসার স্মৃতি, নির্মাতাদের সৃজনশীলতা আর দর্শকের ভালোবাসার...