পরীক্ষার উত্তরপত্রে দুই বিষয়ে শূন্য পেলেও প্রকাশিত ফলাফলে এক শিক্ষার্থীকে পাস করানোর অভিযোগ উঠেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিরুদ্ধে। শুধু ওই দুই বিষয় নয়, শিক্ষার্থীর ১১টি পত্রে সৃজনশীল অংশের নম্বর বাড়িয়ে ফলাফল পরিবর্তন করা হয়। অভিযুক্ত শিক্ষার্থী ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কম্পিউটার সেলের তিন কর্মচারীর বিরুদ্ধে মামলা হয়েছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় মামলাটি করেন শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন।মামলার আসামিরা হলেন শিক্ষার্থী হাসিবুল আলী শোভন এবং শিক্ষা ব...