মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুরুত্বপূর্ণ এসডি খান সড়কের বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে অসংখ্য গর্ত ও খানাখন্দ। বৃষ্টির পানি জমে সড়কের অবস্থা আরও নাজুক হয়েছে। এতে যানবাহন, যাত্রী ও পথচারীদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পাশাপাশি সড়কটির একটি সেতুর নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সরকারি নথিতে মেঘনা সেতু-হোসেন্দী জিসি সড়ক হিসেবে পরিচিত সড়কটির জামালদী বাসস্ট্যান্ড থেকে হোসেন্দী বাজার পর্যন্ত প্রায় চার কিলোমিটার অংশের বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত। বৃষ্টির পানি জমে কোথাও কোথাও গর্তগুলো...