কুড়িগ্রামের ক্ষুদ্র উদ্যোক্তা ছোট অফিসে বসে কয়েক মিনিটের মধ্যে যুক্তরাষ্ট্রের একজন ক্রেতার কাছে পণ্য বিক্রি করলেন। অর্থ জমা হলো নিরাপদ আন্তর্জাতিক পেমেন্ট ব্যবস্থা-এসক্রো অ্যাকাউন্টে। কাস্টমসের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে গেল এনবিআরের সার্ভারে। একই সঙ্গে বৈদেশিক মুদ্রার লেনদেন পর্যবেক্ষণ করল বাংলাদেশ ব্যাংক। কয়েক বছর আগেও এমন একটি বিষয় ছিল কল্পনার। এখন সেটিকেই বাস্তবে রূপ দিতে প্রথমবারের মতো ক্রস-বর্ডার ডিজিটাল বাণিজ্য নীতিমালা-২০২৬-এর খসড়া প্রণয়ন করেছে বাণিজ্য মন্ত্রণালয়।সংশ্লিষ্টদের মতে, ন...