দ্বিতীয় প্রান্তিকে রেকর্ড আয় করার পর
শেয়ারদর বাড়াতে বড় অঙ্কের ‘শেয়ারহোল্ডার রিটার্ন’ ঘোষণা দেওয়ার চাপে রয়েছে দক্ষিণ
কোরিয়ার শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স ও
এসকে হাইনিক্স। গত জুনে রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর কোম্পানি দুটির শেয়ারদর
যথাক্রমে ৩৬ দশমিক ৩ শতাংশ ও ৫১ দশমিক ৩ শতাংশ কমেছে। এ পরিস্থিতিতে বড় ধরনের
লভ্যাংশ বা মূলধন ফেরতের ঘোষণার অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক
প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতাদের তুলনায় কোরিয়ান কোম্পানিগুলোর লভ্যাং...