এসএস ইউনাইটেড স্টেটস। যুক্তরাষ্ট্রের একটি ঐতিহাসিক জাহাজ। একসময় আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়ার গতির রেকর্ড গড়েছিল। এতে ভ্রমণ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট, হলিউড তারকা ও বিশ্বখ্যাত শিল্পীরা। প্রায় ১৭ বছর টানা যাত্রী পরিবহনের পর ১৯৬৯ সালে থেমে যায় এর যাত্রা। এরপর দীর্ঘদিন পড়ে ছিল বন্দরে। অবশেষে সেই ঐতিহাসিক জাহাজকে ডুবিয়ে দেওয়া হয়েছে সমুদ্রের তলদেশে। তবে দুর্ঘটনায় নয়, কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ডোবানো হয়েছে জাহাজটি।গত বুধবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ডে...