ঋণ নিতে গেলেই সামনে আসছে ‘সরকারি চাকরিজীবী জামিনদার’— এমন এক অলিখিত শর্ত। দেশের প্রচলিত ব্যাংকিং
বা সরকারি ঋণ নীতিমালায় এ ধরনের কোনো বাধ্যবাধকতা না থাকলেও মাঠপর্যায়ে ব্যাংক, আর্থিক
প্রতিষ্ঠান ও বিভিন্ন দপ্তরের ঋণ বিতরণে এটি কার্যত অঘোষিত নিয়ম। এতে পুঁজির অভাবে
ব্যবসা শুরু বা সম্প্রসারণ করতে পারছেন না প্রান্তিক নারী ও নতুন উদ্যোক্তাদের বড় একটি
অংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস), ক্ষুদ্র ও মাঝারি শিল্প
(এসএমই) ফাউন্ডেশন এবং বিভিন্ন অর্থনৈতিক সমীক্ষার তথ্যমতে, দেশের সামগ্রিক অর্থনীতি
ও...