র্যাব বিলুপ্ত করে
এসআরবি গঠনের নামে মূলত র্যাবকেই নতুন নামে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে
বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন
মাহমুদ স্বপন। তিনি বলেন, এ ধরনের নাম পরিবর্তনের সংস্কার মেনে নেওয়া যায় না।
শুক্রবার (৪ সেপ্টেম্বর)
রাজধানীর সিরাজুল আলম খান সেন্টারে জেএসডি ও সহযোগী সংগঠনের যৌথ সভায় এসব কথা বলেন
তিনি।
স্বপন বলেন, র্যাবের
বিরুদ্ধে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের যে গুরুতর
অভিযোগ ও অভিজ্ঞতা তৈরি হয়েছে, সেই বাহিন...