রংপুর কোতোয়ালী থানায় সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। অভিযুক্ত এসআই নিহার রঞ্জনকে সংযুক্ত করা হয়েছে পুলিশ লাইনসে।আইডি কার্ড না দেখানোয় সাংবাদিককে কক্ষ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গতকাল সোমবার দুপুরে কালবেলার রংপুর ব্যুরোপ্রধান রেজওয়ান রনির সঙ্গে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে কয়েক গণমাধ্যমকর্মী থানায় যান।
সাংবাদিকরা জানালেন, চুরির অভিযোগের বিষয়ে নগরীর কটকিপাড়া এলাকার সাব্বির হাসান নামের এক ব্যক্তিকে থানায় ডেকে আ...