কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের সুফল নিয়ে উদ্বেগের জেরে বিশ্বজুড়ে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের শেয়ারে বৃহস্পতিবারের ধসের প্রভাব পড়েছে এশিয়া ও ইউরোপের বাজারে। শুক্রবার এসব অঞ্চলের প্রধান শেয়ারসূচকগুলোতে বড় পতন দেখা গেছে। বাজার বিশ্লেষকদের আশঙ্কা, সামনে শেয়ার বিক্রির চাপ আরও বাড়তে পারে।বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটে প্রযুক্তি খাতের শেয়ার বিক্রি বেড়ে যায়। পরেরদিন এর প্রভাব পড়ে এশিয়ার বাজারে। পরে সেই ধাক্কা লাগে ইউরোপের শেয়ারবাজারেও। একপর্...