ইরাকের সুলাইমানিয়ায়
অনুষ্ঠিত এশিয়া কাপ ওয়ার্ল্ড র্যাঙ্কিং টুর্নামেন্টের দ্বিতীয় লেগে স্বর্ণ ও একাধিক
পদক জিতে দেশে ফিরেছে বাংলাদেশ আর্চারি দল। আজ রবিবার ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে আর্চারদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ
দলীয় ইভেন্টে কাজাখস্তানকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছেন আব্দুর রহমান
আলিফ, সাগর ইসলাম ও আবদুল্লাহ আল মোহাম্মদ রাফির দল। এছাড়া নারী কম্পাউন্ড ব্যক্তিগত
ফাইনালে কাজাখস্তানের মিলানা বুরলেভাকে ১৪৫-১৪৩ স্কোরে হারিয়ে আন্ত...