মেয়েদের এশিয়ান গেমসে নিজেদের
প্রথম ম্যাচেই উত্তর কোরিয়ার কাছে উড়ে গেল বাংলাদেশ। জাপানের ওসাকার নাগাই স্টেডিয়ামে
অনুষ্ঠিত গ্রুপ পর্বের এই ম্যাচে ১০-০ গোলের বড় ব্যবধানে পরাজিত হয়েছে মারিয়া মান্দারা।
আন্তর্জাতিক ফুটবলে এর আগে কখনোই এত বড় ব্যবধানে হার দেখেনি বাংলাদেশ নারী দল।
ম্যাচের শুরু থেকেই উত্তর
কোরিয়ার আক্রমণাত্মক ফুটবলের সামনে দিশেহারা হয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের
বয়স যখন মাত্র তিন মিনিট, তখনই জালে বল জড়িয়েছিল উত্তর কোরিয়া। তবে ভিএআরের কল্যাণে
সে যাত্রায় রি সংয়ের গোলটি...