নিউইয়র্কে ‘দ্য হাঙ্গার গেমস: সানরাইজ অন দ্য রিপিং’ সিনেমার প্রিমিয়ারে এল ফ্যানিং যা করলেন, তা সবাইকে চমকে দিয়েছে। গত ১৬ নভেম্বর অনুষ্ঠিত ওই প্রিমিয়ারে ২৮ বছর বয়সী এই হলিউড তারকা হাজির হন প্রসাধনী সামগ্রী দিয়ে সাজানো এক ব্যতিক্রমী গাউনে। স্টাইলিস্ট সামান্থা ম্যাকমিলেনের সঙ্গে কাজ করা এই অভিনেত্রী জিভঁাশির ক্রিয়েটিভ ডিরেক্টর সারাহ বার্টনের নকশায় তৈরি বিশেষ পোশাকটি পরেন। গাউনটির ওপরের অংশে রত্নপাথরের বদলে বসানো ছিল পুরোনো আমলের সত্যিকারের কমপ্যাক্ট মিরর ও লিপস্টিক। আর নিচের অংশে মেঝে ছোঁয়া ফোলানো ট...