মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যে রাতভর সামরিক অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। আকাশে উড়েছে হেলিকপ্টার, চারদিকে গুলির শব্দ। প্রাণ বাঁচাতে ছোটাছুটি করেছেন সাধারণ মানুষ। কেউ আশ্রয় নিয়েছেন নিরাপদ স্থানে, কেউ ছুটেছেন এদিক-ওদিক। এমন আতঙ্ক আর সহিংসতার মধ্যেই গ্রেপ্তার হয়েছেন যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা সন্দেহভাজন মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো মেসা ফ্লোরেস, যিনি পরিচিত ‘এল চাপো ইসিদ্রো’ নামে।শুক্রবার (২০ নভেম্বর) রাতে সিনালোয়া অঙ্গরাজ্যে বড় ধরনের সামরিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মেক্সিক...