বরগুনার আমতলী উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের (এলজিইডি) হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।গতকাল শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা কার্যালয়ের পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে। তবে আগুনের শিখা ছড়িয়ে না পড়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে কার্যালয়টি।এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা হিসাব শাখার পেছনের জানালার লক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে কক্ষে থাকা চেয়ার ও টেবিলের ওপর কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে একটি চেয়ারে...