ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ এরিক টেন হাগের দাবি, ক্লাবটিতে দ্বিতীয় মেয়াদে ক্রিস্তিয়ানো রোনালদো সতীর্থদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিলেন। অনুশীলনেও ভালো উদাহরণ তৈরি করতে পারেননি পর্তুগিজ তারকা। ২০২২ সালের শেষ দিকে ইউনাইটেড ছাড়ার আগে রোনালদোর ফিটনেস ও অনুশীলনের অভ্যাস নিয়েও প্রশ্ন তুলেছেন এই ডাচ কোচ।২০২২-২৩ মৌসুমের প্রথমার্ধে কয়েক মাস একসঙ্গে কাজ করেছিলেন টেন হাগ ও রোনালদো। তবে ক্লাব ছাড়ার ইচ্ছা প্রকাশ করা রোনালদোর সঙ্গে কোচের সম্পর্ক ধীরে ধীরে খারাপ হতে থাকে। শেষ পর্যন্ত ২০২২ সালের নভেম্বরে...