২০১৭ সালে মাত্র ৩৯ বছর বয়সে
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ইউরোপের রাজনীতিতে বড় চমক তৈরি করেছিলেন
এমানুয়েল মাখোঁ। ২০২২ সালে দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শিল্প,
পারমাণবিক জ্বালানি, প্রতিরক্ষা, ইউরোপীয় নিরাপত্তা ও কূটনীতিতে ফ্রান্সকে আরও
শক্তিশালী ও কৌশলগতভাবে স্বাধীন করার চেষ্টা করেছেন তিনি। তবে অর্থনৈতিক সংস্কার,
জীবনযাত্রার ব্যয় এবং পেনশন সংস্কার নিয়ে দেশটির ভেতরে তীব্র বিরোধিতার মুখেও পড়তে
হয়েছে তাকে।
মাখোঁর দ্বিতীয় প্রেসিডেন্ট মেয়াদ
২০২৭ সালে শেষ হবে। ফরাসি সংবিধান অ...