১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি
সেনাবাহিনীর গণহত্যার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকাকেও দায়ী করেছেন বিএনপির
সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ। এ কারণে শেখ মুজিবের মরণোত্তর বিচারও চেয়েছেন তিনি।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে
গতকাল শনিবার বিকালে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন ঝিলমিল অডিটোরিয়ামে আয়োজিত এক
আলোচনা সভায় এ প্রসঙ্গ তোলেন কেন্দ্রীয় নিবাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৩ আসনের সংসদ
সদস্য কয়ছর।
তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের
মানুষকে উত্তাল করেছিল এক নেতা। স্বাধীনতা সংগ্রামের জন...