পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব পালন করবে। একজন মুসলমান যেমন তার ধর্মীয় বিধান ও উৎসব পালন করেন, অন্যান্য ধর্মাবলম্বীরাও তেমনি স্বাধীনভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করবেন।আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।এদিন বাউফলের ৬৫টি পূজা মণ্ডপে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়। ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি কর...