বরিশালের বাবুগঞ্জ ও মুলাদীসহ দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে আড়িয়াল খাঁ নদের ওপর মীরগঞ্জ সেতু নির্মাণে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।তিনি বলেছেন, সেতুটি নির্মাণ হলে দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের পাশাপাশি এ অঞ্চলে শিল্পায়ন ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।আজ রবিবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটসংলগ্ন এলাকায় সেতু নির্মাণবিষয়ক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব ক...