ব্যাংকের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও অব্যবস্থাপনার দায় সাধারণ বিনিয়োগকারীরা কেন বহন করবেন— এমন প্রশ্ন তুলে ক্ষতিপূরণ চেয়েছেন একীভূত পাঁচ ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা। ব্যাংকগুলোর পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত না থাকলেও নিজেদের কষ্টার্জিত অর্থ হারানোর আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় আগের বিনিয়োগের বিপরীতে সমপরিমাণ শেয়ার অথবা অভিহিত মূল্য ফেরত এবং আর্থিক ক্ষতিপূরণ নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন বিনিয়োগকারীরা।আজ বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাত দফা দাবি জানিয়ে আবেদন ক...