বোমা কিংবা বন্দুক হামলা নয়। ডাকযোগে জীবাণুর আনাগোনা দুশ্চিন্তায় ফেলেছিল
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইকে। লিখেছেন ইমরানুর রহমান
অক্টোবর, ২০০১। নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড
সেন্টারের জোড়া টাওয়ারের ধ্বংসস্তূপ থেকে তখনো ধোঁয়া উঠছে। ১১ সেপ্টেম্বরের বিভীষিকা
কাটিয়ে ওঠার আগেই দেশটিকে মুখোমুখি হতে হলো এক অদৃশ্য, নিঃশব্দ আতঙ্কের। এবার মৃত্যু
নেমে এলো রাজপথের সাধারণ লাল-নীল রঙের ডাকবাক্সগুলো থেকে। সংবাদমাধ্যমের অফিস
এবং মার্কিন সিনেটরদের ঠিকানায় আসতে শুরু করল সাধারণ কিছু চিঠি। খামে...