জরুরি কৃষি সহায়তার প্রয়োজনের মধ্যে রয়েছে দেশের প্রায় ১০ লাখ কৃষি পরিবার। এসব পরিবারের সদস্যসংখ্যা আনুমানিক ৫০ লাখ। সহায়তা প্রয়োজন এমন পরিবারের ৮৪ শতাংশ পড়েছে অর্থনৈতিক সংকটে। ৬৭ শতাংশ পরিবার জানিয়েছে, তাদের বাকিতে খাদ্য কিনতে হয়েছে। ৬৬ শতাংশ পরিবার ব্যয় কমিয়েছে স্বাস্থ্য খাতে। আর ৩০ শতাংশ পরিবার ব্যয় কমিয়েছে কৃষি উপকরণে।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জরুরি পরিস্থিতিতে কৃষি সহায়তা পর্যবেক্ষণবিষয়ক প্রতিবেদনে (ডিআইইএম-মনিটরিং) উঠে এসেছে এসব তথ্য। সংস্থাটির জুলাইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, আগ...