যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন—তিন নেতার সম্ভাব্য বৈঠক ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা। চলতি সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে তাদের এই বৈঠক হবে বলে গতকাল শুক্রবার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। সেখানে প্রথমবারের মতো বিশ্বের সর্বাধিক পারমাণবিক অস্ত্রধারী তিন দেশের রাষ্ট্রপ্রধান একসঙ্গে বসে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। ত্রি...