গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধি, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ ১৬ দফা দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন এপেক্স ফুটওয়্যার লিমিটেডের (ইউনিট-১) শ্রমিকরা। দাবিগুলো বাস্তবায়নে কর্তৃপক্ষকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন তারা। এ পরিস্থিতিতে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা বলে আজ রবিবার ও সোমবার (৯ নভেম্বর) দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।আজ সকালে শ্রমিকরা যথারীতি কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। তবে কিছুক্ষণ পর উৎপাদন বন্ধ রেখে কর্মবিরতি শুরু করেন তারা। পরে কা...