শেয়ারবাজারের এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত এপেক্স ওয়েভিং অ্যান্ড
ফিনিশিং মিলস লিমিটেডের সার্বিক কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ
(ডিএসই)। সম্প্রতি কোম্পানিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের পদত্যাগ এবং কারখানার
লে-অফের মেয়াদ বাড়ানোর ঘোষণায় এই নজরদারি শুরু হচ্ছে। এসব সিদ্ধান্তে কোনো ধরনের
অনিয়ম বা আইনগত ব্যত্যয় ঘটেছে কি না, তা খতিয়ে দেখতে স্টক এক্সচেঞ্জটিকে নির্দেশ
দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এজন্য ডিএসইক...